টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ’ - The News Lion

টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ’




ঢাকা প্রতিনিধি : টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  তিনি বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা খুব আনন্দিত।  


বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।    করোনা টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না বলে মন্তব্য করে তিনি বলেন, টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না। 


জাহিদ মালেক বলেন, পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না।    স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তারা সুস্থ আছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.